মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলটিয়া সড়কের দুর্গাপুরের একটি ধান ক্ষেতের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন থানার এসআই আতিকুজ্জামান। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা রয়েছে।
এসআই আতিকুজ্জামান বলেন, শনিবার রাতে থানায় খবর আসে দুর্গাপুর গ্রামের সবুজ হোসেনের ধান ক্ষেতের পাশে ঝোপঝাড়ের মধ্যে কিছু দেশীয় অস্ত্র রাখা আছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়ায় এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
শিরোনাম:
- ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ গঠিত
- নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আ. লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত
- তরিকুল ইসলাম স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লুমিয়া খান একাদশ
- অভয়নগরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
- ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে যশোরে মানববন্ধন
- নাশকতার অভিযোগে আ. লীগ ও যুব মহিলা লীগের দুই নেতাকর্মী আটক
- ‘আ.লীগের দোসর’ আখ্যা দিয়ে তিন তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই
- নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ, হেফাজতে মা