Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
  • যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
  • আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
  • কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
  • দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে সরকারি সার মজুদ রাখায় জরিমানা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৯, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সরকারি সার মজুদ রাখায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময় নকল বস্তা কারবারি এক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার নওয়াপাড়া সারের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালিনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও অভয়নগর থানার পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। তার গুদাম থেকে ১ হাজার ৫শ’ ২৩ বস্তা সরকারি বরাদ্দের এমওপি, টিএসপি ও ডিএপি সার উদ্ধার করা হয়েছে। ডিলারের কাছে না পাঠিয়ে অধিক দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে তাকে জরিমানা করা হয়।
অপরদিকে একই সময় সরকারি সারের বস্তা নকল করে বাজারজাত করায় বাদল নামের এক বস্তা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানাবিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজার জাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, ১৫শ’ ২৩ বস্তা সরকারি সার অধিক দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করে রাখায় দি মনির এন্টারপ্রাইজকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত দামে ওই সার বিক্রি করা হবে। বস্তা নকল করে বিক্রির করায় একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুইটি বস্তার গুদাম তালাবদ্ধ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

মে ২২, ২০২৬

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

মে ২১, ২০২৬

আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.