নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনফিনিটি। প্রতিবছরের ন্যায় ঢাকার কামরাঙ্গীরচর বড়গ্রাম নতুন বিদ্যুৎ অফিস সংলগ্ন তাকওয়া কমিউনিটি সেন্টারে এই ‘ইনফিনিটি ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তিন শ’ বেশির সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ঔষধ প্রদান, ফ্রি ডায়াবেটিস চেক ও টেস্ট করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় দুইদিন ব্যাপি লিফলেট ও মাইকিং করা চলছে। একই সাথে ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী কমিটিও গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশের ২০০১ ব্যাচভিত্তিক সকল বন্ধুদের নিয়ে ফেজবুক ভিত্তিক একটি গ্রুপে একত্রিত করার মাধ্যমে ২০২১ সালে ৬ জুন ইনফিনিটির যাত্রা শুরু হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবছরের ন্যায় ২১শে ফেব্রুয়ারি ইনফিনিটি এসএসসি-২০০১ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছে।
শিরোনাম:
- যশোরে মানবপাচার মামলার আসামি আটক
- ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
- যশোরে দুই যুবলীগ নেতা আটক
- যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
- শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
- যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
- যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
- হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন