Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দু’যুগ পর হতে যাচ্ছে অভয়নগর ছাত্রলীগের সম্মেলন নেতা হওয়ার দৌঁড়ে অনেকেই

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৮, ২০২৪No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগর উপজেলায় প্রায় দুই যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সম্মেলন। অভয়নগর উপজেলা ছাত্রলীগ ছাড়াও একই মঞ্চে সম্মেলন হবে পৌর ছাত্রলীগ ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। ওই দিন তিনটি সংগঠনের পৃথক পৃথক কমিটি গঠন হবে। আগামী ২৯ ফেব্রুয়ারি নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এছাড়া আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনান, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। অনুষ্ঠানে সভপতিত্ব করবেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন।

ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রলীগ সংগঠনের পৃথক পৃথক তিনটি কমিটি গঠন হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পদের প্রার্থীরা হলেন, শেখ আব্দুল্লাহ, বর্তমান এমপি পুত্র মোছাদ্দেক হায়াত রুম্মান, সাব্বির আহম্মেদ শান্ত। সাধারণ সম্পাদক পদে মির্জা তমাল, ইমরান হোসেন সিরাজ, তরফদার মারুফুজ্জামান রাব্বি, মনিরুজ্জামান বাঁধনের নাম শোনা যাচ্ছে।

পৌর ছাত্রলীগের সভাপতি পদের প্রার্থীরা হলেন, ঈমান হাওলাদার আলিফ, অনিক ফারাজি, আব্দুল্লাহ ফকির, আব্দুল্লাহ আল মামুন আকাশ, সোহান হোসেন ও মোস্তফা রাজ। পৌর সাধারণ সাম্পাদক পদের প্রার্থীরা হলেন, সাজিদ হাচান, অর্ক বিশ^াস, ইমরান হোসেন, ইমরান হোসেন সাকিব, আব্দুল্লাহ ফকির।

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখার সভাপতি পদের প্রর্থীরা হলেন, সজিব সরকার, সাবাব জ্যাকি, নোমান সরদার, ইমরান হোসেন, হাচিবুজ্জামান সাকিব। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন, ইমন আল মাহিন, পল্লব কুমার শীল, মহিনুর ইসলাম তামিম, তয়িমুর রহমান, মামুন ফকির, হেলাল তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান বলেন, ‘আমি ছাত্রলীগের একজন সাবেক নেতা। তাই ছাত্রলীগের প্রতি আমার দুর্বলতা আছে। আমি আশা করি সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তারাই নির্ধারণ করবেন কোন প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে। এ ব্যাপারে আমার কোন হাত নেই।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.