Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২, ২০২৪

যশোরে আকাশ হত্যা : গ্রেপ্তার আরো দুই

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরের আকাশ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ও র‌্যাব) সদস্যরা। তারা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার সোহেল রানা ও খালধার রোড এলাকার মামুন সরদার ওরফে নিরব।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, পিবিআই শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কোতোয়ালি থানার সামনে থেকে রানাকে গ্রেপ্তার করে। এছাড়া র‌্যাব-৬ যশোরের সদস্যরা মামুনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে এ মামলার অপর দুই আসামি অনিক হাসান অনি ও আব্দুল আলিম ওরফে ছোট আকাশকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে সোপর্দ করে। তারা হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে শহরের শংকরপুরে খুন হন আকাশ সরদার। তিনি শংকরপুর বটতলা মসজিদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের মা ফরিদা খাতুন ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.