Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় স্কুলভবন উদ্বোধন : ফুল ছিটিয়ে ভালো খাবার খাইয়ে অর্থ অপচয় করা যাবে না : এমপি তুহিন

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলায় গতকাল দুপুরে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের আযোজনে স্কুলের ২য় ও ৩য় তলার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। এ সময় তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি আমাকে সংবর্ধনা দেয়ার জন্য ফুল ছিটিয়ে বা ফুলের তোড়া বেশি করে কেনার বা অধিক পরিমাণ খাবারের আয়োজন করে অর্থ অপচয়ের দরকার নেই। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়িয়ে রাখা যাবে না, এ থেকে শিক্ষার্থীদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আপনাদের জনপ্রতিনিধি, আমাকে আপনাদের সমস্যার কথা বলবেন। আমি আমার সাধ্য মতো দাবি পূরণের চেষ্টা করবো।

উপজেলা চেয়ারম্যান ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও বএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পৌর যুবলীগ আহবায়ক ও ঝিকরগাছা পৌরসভার কাউন্সিল একরামুল হক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহমুদ মুকুল, শিক্ষক প্রতিনিধি বেনজির আহমেদ, আসাদুর রহমান, নাসরিন আখতার নয়ন, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.