অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি উপজেলার সিদ্ধিপাশা ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মসূচির করা হয়
আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন বিশ্বাস সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিভিশন ম্যানেজার মোহাম্মাদ সাহেদ আলী, আশা নওয়াপাড়া অঞ্চলের আর এম প্রশান্ত চাকি, আশা আমতলা ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম, ই্উপি সদস্য বাবুল সরদার, স্বাস্থ্যসেবী নূরজাহান খাতুন, শারমিন সুলতানা, সুমি খাতুন, রাবেয়া সুলতানা প্রমুখ। এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের, ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
শিরোনাম:
- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
- যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
- যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
- Content Review 436-332276-ac09eee94721
- যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
- পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
- অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
- যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন