Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদকে সামনে রেখে ব্যস্ততার সময় পার করছে সাতক্ষীরার দর্জিরা

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রিজাউল করিম, সাতক্ষীরা

ঈদকে সামনে রেখে ব্যস্ততার সময় পার করছে সাতক্ষীরা দর্জিরা। ঈদে নতুন পোশাক ঈদের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই তো ঈদকে সামনে রেখে তৈরি পোশাক মার্কেটের পাশাপাশি মানুষের আনাগোনা বাড়তে দেখা যাচ্ছে দর্জিদের দুয়ারে।

এবারের ঈদুল ফিতরকে ঘিরেও ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মনের মতো ডিজাইনের পোশাক বানাতে মানুষেরা ভিড় করছেন দর্জিপাড়ায়। গ্রাহকদের চাহিদা মেটাতে কাপড় হাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কারিগরদের। কেউ কেউ সিট কাপড় কাটছেন আবার কেউ কেউ গ্রাহকদের মাপ নিচ্ছেন আবার কেউ কেউ জামা কাপড় সেলাই করে তৈরি করছেন।

আজ (সোমবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা শহরের নিউ মার্কেটসহ পাশে দর্জিপাড়ায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। টেইলার্সের কাটিং মাস্টাররা বলছেন, কাজের অর্ডার এখন পর্যন্ত ভালো। আশা করছি দিন দিন অর্ডার আরও বাড়তে পারে। নির্ধারিত সময়ের মধ্যে পোশাক সরবরাহ করতে ২০ রমজানের আগেই অর্ডার নেয়া বন্ধ করবেন তারা।
নিউ মার্কেটের নবরূপা লেডিস টেইলার্সের কারিগর মিলন বলেন, গতবারের মতো এবারও আমাদের অর্ডার বেশি। ঈদের এই সময়টা আমদের অর্ডার বেশি আসে। রাত জেগে কাজ করতে হচ্ছে খাওয়া ঘুমের সময় পাচ্ছিনা। ঈদের দিন সকাল পর্যন্ত কাজ চলে আর জামা কাপড় ডেলিভারি ও করি।

নিউ মার্কেটের নবরূপা লেডিস টেইলার্সের কাটিং মাস্টার ইদ্রিস বলেন, কাজের অর্ডার ভালোই আসছে। সারা বছরের কাজের চেয়ে ঈদের সময়ে কাজের চাপ বেশি থাকে। এই সময় টায় আমারা একটু বাড়তি ইনকাম করি। এই সময়টা আমাদের একটু চাপের মধ্যে দিয়ে যায়।

তবে অনেক টেইলার্সই ক্রেতা খরায় ভুগছে। তাদের কাজের ব্যস্ততা বছরের অন্য দিনের মতোই। তাদের অভিযোগ, আগের মত এই পেশায় মানুষ থাকতে চাই না। কারণ সব কিছুর দাম বাড়লে ও আমাদের কাজের মজুরি বাড়েনি। আর মানুষ রেডিমেড জামা কাপড় এখন কিনে বেশি পরে।

নিউ মার্কেটের নবরূপা লেডিস টেইলার্সের কারিগর হাসিনা বেগম বলেন, আজকাল সবাই রেডিমেড জামা কাপড় কিনে পরিধান করে। খুব হাতে গোনা কম মানুষ তৈরি করা জামা কাপড় পরে। তবে ঈদে মোটামুটি ভালোই কাজ হচ্ছে আমাদের।
নবরূপা লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, বর্তমানে কাস্টমার নতুন নতুন ডিজাইন বলে আমরা সেই অনুযায়ী কাজ করি। বিভিন্ন ডিজাইনে জামা তৈরি করি আমরা। আমাদের টেইলার্সে প্রতি পিস প্যান্ট সেলাই ২০০ থেকে ২৫০ টাকা, সালোয়ার কামিজ ৩০০ টাকা, ব্লাউজ ১৫০ টাকা, ব্লাউজ (সুতি) ১২০ টাকা, পেটিকোট ২০০ টাকা, ম্যাক্সি ৩৫০ থেকে ৪০০ টাকা, গাউন ৬০০ থেকে ১০০০ টাকা, বোরকা ৮০০ থেকে ১২০০ টাকা নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.