Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৬, ২০২৪

লিটন ট্রাভেলসের কর্মীদের বোনাস দিলেন ফাতেমা আনোয়ার

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রতিবছর ঈদ আসলেই বেতন বোনাসের দাবিতে সোচ্চার হন পরিবহণ শ্রমিকরা। শেষ পর্যন্ত সে দাবি আদায় আর হয়না। কিন্তু এ বছর তার ব্যতিক্রম হয়েছে যশোরে।

শনিবার যশোরের মণিহার এলাকায় বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকেলে তার নিয়ন্ত্রণাধীন লিটন ট্রাভেলসে কর্মরতদের বোনাস প্রদান করেন আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা আনোয়ার। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির নেতাকর্মীরা।

ফাতেমা আনোয়ার বলেন, শ্রমিকদের ঈদ বোনাস না পাওয়াটা দুঃখজনক। আমার প্রতিষ্ঠান লিটন ট্রাভেলসে ৩৫০ থেকে ৪০০ শ্রমিক আছে। ড্রাইভার, সুপারভাইজার ও স্ট্যাটার যারা আছেন তাদের ২ হাজার ৫শ’ টাকা এবং হেলপাররা ৩ হাজার টাকা করে ঈদ বোনাস পাবেন।

এ সময় ফাতেমা আনোয়ার সকল পরিবহন মালিকদেরকে ঈদের আগেই কর্মীদের বেতন বোনাস দেয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সাবেক সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হারুনার রশীদ ফুলু, এ্যাড আকরাম হোসেন, দানবীর হাজী মোহাম্মদ মহসিন স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.