Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতে ঈদের নামাজ আদায় করলেন নারীরা

banglarbhoreBy banglarbhoreApril 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতীক চৌধুরী :
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে যশোরে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় যশোর ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সোয়া ৮টায় যশোর জেলা মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদা জায়গায় একই সঙ্গে জামায়াতে ঈদের নামাজ আদায় করেন। নারীরা জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি। অনেকেই বলেছেন, মডেল মসজিদেই প্রথম তারা জামায়াতের ঈদের নামাজ আদায় করলেন।
সকাল ৮টায় যশোর ঈদগা ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে হাজারো মুসল্লি অংশ গ্রহণ করেন।
অপরদিকে, সকাল সোয়া ৮টা ও সকাল সোয়া ৯টায় যশোর জেলা মডেল মসজিদে দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে পৃথক জায়গায় একই সঙ্গে নারী ও পুরুষ মুসল্লিরা ঈদের জামায়াতে অংশ নেন। জামায়াতের ঈদের নামাজ আদায় করেন অনেক নারী। মডেল মসজিদের তৃতীয়তলায় নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। অনেকেই জীবনে প্রথম জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি।
উপশহর এলাকার বাসিন্দা জেসমিন আরা বলেন, যশোরে নারীদের জামায়াতে ঈদের নামাজ পড়ার সুযোগ ছিল না। ছোট বেলায় শুনেছি মেয়েরা ঢাকায় মসজিদে ঈদের নামাজ আদায় করে। যশোরে মডেল মসজিদ চালুর পর থেকে নারীরা নামাজের সুযোগ পাচ্ছে। এখানে ঈদের নামাজ আদায় করতে পেরে খুবই খুশি।
শাহিদা ইয়াসমিন নামে আরেক মুসল্লি বলেন, খতম তারাবি ও ঈদের নামাজ এই মসজিদে আদায় করেছি। এজন্য নিজেকে ভাগ্যবতী মনে করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি।’
সুমনা ফেরদৌস নামে আরেক নারী বলেন, আমরা পরিকল্পনা করেই বাচ্চাদের নিয়ে মসজিদে নামাজ আদায় করতে এসেছি। বাচ্চাদেরও অভিজ্ঞতা হলো। নারীদের জন্যও মসজিদে নামাজের ব্যবস্থা আছে, এটা খুবই ভাল উদ্যোগ। বিষয়টি আরো জানাজানি হলে নারীদের উপস্থিতি বাড়বে। সুযোগ পেলে মেয়েরাও বের হতে চায়, মেয়েরাও মসজিদে নামাজ আদায় করতে চায়।’

সকাল সোয়া ৮টা ও সকাল সোয়া ৯টায় যশোর জেলা মডেল মসজিদে দুটি জামায়াত অনুষ্ঠিত হয়। এতে পৃথক জায়গায় একই সঙ্গে নারী ও পুরুষ মুসল্লিরা ঈদের জামায়াতে অংশ নেন

যশোর জেলা মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা মহিউদ্দিন বলেন, আমাদের মসজিদে দুটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের নামাজ আদায় করেছেন। শুধু ঈদের নামাজ নয় পাঁচওয়াক্ত, জুম্মার নামাজ ও তারাবি পড়ারও সুযোগ রয়েছে। ঈদের নামাজে নারীদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। যশোরবাসীর জন্য এটা একটা দৃষ্টান্ত। ’

ইসলামী ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম বলেন, এবার জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন ও জেলা মডেল মসজিদের উদ্যোগে চারটি ঈদের জামায়াতের আয়োজন করা হয়। এরমধ্যে ঈদগাহ ময়দানে দুটি ও জেলা মডেল মসজিদে দুটি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলা মডেল মসজিদে পুরুষের পাশাপাশি নারীরাও একই সময়ে পৃথক জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন। শুধু ঈদের নামাজ নয়, নারীদের জন্য ওয়াক্তের নামাজ ও তারাবি নামাজের ব্যবস্থা রয়েছে। পুরুষের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের বিষয়টি ইতিবাচক পরিবর্তন হয়েছে।

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। যশোরবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.