Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

সুচিত্রার সেনের জন্মবার্ষিকীতে ওটিটিতে ১৬ সুপারহিট সিনেমা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৪Updated:এপ্রিল ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক:
চলচ্চিত্রপ্রেমীদের কাছে সুচিত্রা সেন আজও স্বপ্নের নায়িকা। বাঙালি মননে উত্তম কুমার যদি আবেগের নাম হয়, সুচিত্রা সেন তাহলে রোমান্টিসিজমের প্রতীক বলে বিবেচিত।
গত ৬ এপ্রিল মহানয়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী ছিল। এ উপলক্ষ্যে নতুনরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট সিনেমা।
কেএলআই ‘ক্লিক’ ওটিটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সুচিত্রার ১৬টি সিনেমা দেখতে পাবেন ইউজাররা। সেগুলো হলো – ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’।
এ প্রসঙ্গে ‘ক্লিক’ ওটিটি’র কর্ণধার অভয় তাঁতিয়া বলেন, “নতুন আর পুরনোর মেলবন্ধন ঘটাতে চায় ক্লিক। অতীতকে অস্বীকার করে নয়, তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। তাই নতুন ওয়েব সিরিজের পাশাপাশি জনপ্রিয় এভারগ্রিন বাংলা সিনেমাগুলোও নবরূপে ক্লিক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে এ নিবেদন তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আশা করি, মহানায়িকার সিনেমাগুলো দর্শকরা উপভোগ করবেন”।
১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন সুচিত্রা সেন। তখন অবশ্য তিনি সুচিত্রা হননি। তার নাম ছিল রমা। যাই হোক, সেই সিনেমা ফ্লপ হয়। এরপর তরু মুখোপাধ্যায়ের ‘অ্যাটম বোমা’সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এ সিনেমা ১৯৫১ সালে নির্মিত হলেও মুক্তি পায় ১৯৫৪ সালে। তার আগেই ১৯৫৩ সালে মুক্তি পেয়েছে ‘সাড়ে চুয়াত্তর’। রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে উঠলেন সুচিত্রা।
‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাতেই প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন সুচিত্রা। তাদের জুটি হিট হয়। দর্শকদের মুখে তখন একটাই নাম ‘উত্তম-সুচিত্রা’। এরপরের ২০ বছর এ জুটিই রাজত্ব করেছে টালিউডে। সেই সময়ের জনপ্রিয় সিনেমাগুলোই আবার দেখা যাবে ‘ক্লিক’ ওটিটি প্ল্যাটফর্মে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.