Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দিনমজুর রিকশাচালকদের মাঝে পানি-স্যালাইন বিরতণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকূল। প্রতিদিনই ঊর্ধ্বমুখি হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে। এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত যশোরে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঐক্য-বন্ধন।

শুক্রবার দুপুরে শহরের দড়াটানা, জজকোর্ট মোড়ে রিকশাচালক এবং শ্রমজীবীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলে ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ইনজামামুল হক রিমু, মানজুরুল ইসলাম, শিহাব হাসান, আশিকুজ্জামান, আরাফাত হাসান, রুহুল আমিন, ফরহাদ ইসলাম, বায়জিদ হাসান, রত্ন রাজ রায়।

ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে ঐক্য-বন্ধন যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।’

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, ‘যশোরে তীব্র তাপপ্রবাহে আমরা ঐক্য-বন্ধনের সদস্যদের নিয়ে চেষ্টা করছি যারা পথচারী ও রিকশাচালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি। এদিন দেড় শতাধিক দিনমজুর রিকসাচালকদের ঠাণ্ডা পানি ও স্যালাইন দিয়েছি। এখন বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চলছে। গ্রামে কৃষক ও দিনমুজুরদের মাঝেও পানি স্যালাইন বিতরণ করা অব্যাহত থাকবে। এই গরমে স্বাস্থ্য সচেতন না হলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.