Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২১, ২০২৪

উপজেলা নির্বাচন : চৌগাছায় ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে যশোরের চৌগাছায় চাচা-ভাতিজাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। তবে সকল প্রার্থীই আওয়ামী লীগের। এ উপজেলায় বিএনপি জামায়াতসহ অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যনা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং এসএম হাবিবুর রহমানের ভাতিজা আওয়ামী লীগ নেতা এসএম সাইফুর রহমান বাবুল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, নাছিমা খানম, শাহিনা আক্তার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও রিপা খাতুন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাবেক ছাত্র নেতা শামিম রেজা ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা তথ্য নিশ্চিত করে বলেন, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.