Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগ নেতা কাজী আলমের ওপর হামলা ও মারপিটের ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমের বাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। ২৬ এপ্রিল গভীর রাতে ১১জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কাজী আলমগীর হোসেন আলম কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।

আসামিরা হলেন, শহরতলীর শেখহাটি জামরুলতলা তারা মসজিদের পেছনের চুইনে শাকিল, সাজিদ, বড় মিলন, কালো মিলন, রানা ও কালু, খানজাহান আলী, ফয়সাল, নাজমুল, সাগর ও সুমন।

বাদী মামলায় বলেছেন, তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ভিপি। আসামিরা এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারি। একই গ্রামের মঈনুল ও ফরহাদ ২৪ এপ্রিল রাত ৯টার দিকে ওই সকল দুর্বৃত্তদের অপকর্ম বন্ধের ব্যাপারে তার বাড়িতে আসে। এ সময় তিনি বাড়িতে না থাকায় পরিবারের সাথে তারা কথা বলে।

কিন্তু আসামিরা বুঝতে পেরে সশস্ত্র অবস্থায় তার বাড়িতে ঢুকে হামলা করে। বাদীর স্ত্রী ও তার পুত্রবধূ ঠেকাতে এলে তাদেরও মারপিটসহ শ্লীলতাহানী করে। একই সময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া দুইটি প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে আরো ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। খবর পেয়ে বাড়িতে আসার সময় বাদীকে রাস্তায় পেয়ে পিস্তল ঠেকিয়ে হত্যা চেষ্টা করে। এ সময় কাজী আলমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.