অভয়নগর সংবাদদাতা:
যশোরের অভয়নগরে বোর ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য কর্তন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চলিশিয়া ইউনিয়নে চলিশিয়া এলাকার মাঠে নমুনা শস্য কর্তন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাঝে টুপি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
নমুনা শস্য কর্তনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ লাভলী খাতুন, চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা দেবুপ্রিয়, মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, কৃষক আব্বাস মোল্লা, নিতাই দাস, বসির হোসেন, ফজর আলী, দিন ইসলাম মল্লিকসহ আরো ৫০ জন ধান চাষী।
শিরোনাম:
- জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
- শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
- লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
- প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
- পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
- স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
- একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
- কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন