Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMay 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণযোগাযোগ অধিদপ্তর
জেলা তথ্য অফিস,যশোর

http://www.info.jessore.gov.bd

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছর (এপ্রিল-জুন’২০২৪) এর আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামের মধ্যপাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। তিনি ভিডিয়ো কলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, এডাব যশোরের সহ-সভাপতি মো. শাহজাহান নান্নু, দেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফজলুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী, দেশ ফাউন্ডেশনের পরিচালক আফরোজা পারভীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও জেলা তথ্য অফিস, যশোরের কর্মচারীবৃন্দ প্রমুখ।
বক্তারা গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, যেমন- আমার বাড়ি, আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার শর্তসমূহ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষার অগ্রাধিকার, জেন্ডার সমতা এবং বিগত ১৫ বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সম্পর্কে উপস্থিত নারীগণকে অবহিত করেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

    October 17, 2026

    লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

    October 17, 2026

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.