Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোরবানী ঈদ মাতাতে আসছে ‘ভাইজান’

ভিডিও সহ
banglarbhoreBy banglarbhoreMay 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আসছে ঈদুল আজহায় যশোর মাতাবে ‘ভাইজান’। বলিউডের কোনো সিনেমা নয়, বিশাল আকৃতির এক গরু ভাইজান নামে পরিচিত যশোরে।

১০ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ গরুর বর্তমান ওজন প্রায় এক হাজার ৩০০ কেজি। বিশাল আকৃতির এ গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবছর যেসব গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে ‘ভাইজান’ এই এলাকায় এটিই সবচেয়ে বড়।

পাঁচ বছর আগে হলস্টিয়ান ফ্রিজিয়াান জাতের ৬ মাস বয়সী ভাইজানকে ৬৯ হাজার টাকায় কেনেন কাজল। এরপর অন্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয়। ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়াতে তার নাম রাখেন ‘ভাইজান’।

মহিদুল জামান কাজল বলেন, পরিবারে আমি সবার বড়। ছোটরা আমাকে ‘ভাইজান’ বলে ডাকে। তাই আদর করে এই গরুর নাম ভাইজান রেখেছি। পরে এটির সাইজ-ওজন বিবেচনায় যশোরের ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে।

খামারের কর্মী বলেন, সন্তানের মতো আদরে পালন করা হচ্ছে ভাইজানকে। আমরা দুইজন সার্বক্ষণিক তার পরিচর্যা করি। দিনে ১০ কেজি দানাদার খাবার খাওয়ানো হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, জেলার বড় গরু গুলোর একটি ভাইজান। ‘আমি কাজলের খামারে গিয়েছিলাম। তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হয়।’

জেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় কোরবানির জন্য গরু ও ছাগলের যে চাহিদা সেটা পূরণ করে অন্য জেলাতেও পাঠানো যাবে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.