Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যায় গ্রেফতার শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড আটক

যশোর শহরের চাঁচড়া এলাকায় আত্মগোপনে ছিলেন ৫ দিন
banglarbhoreBy banglarbhoreমে ২৮, ২০২৪Updated:মে ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মণিরামপুরের একাধিক হত্যা মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার সাইফুল আলম মেম্বর যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে।

ঘটনাস্থলে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকার মৎস্যখামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ (গান পাউডার) আটক করা হয়। এরপর তাকে নিয়ে ওই এলাকার আদর্শ মৎস্য খামারের একটি কক্ষে তল্লাশি করা হয়। ওই কক্ষে কোন কিছু পাওয়া যায়নি। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই ফোনে ভারতীয় সিমকার্ড ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। তাকে নিয়ে আরো কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, যশোরের অভয়নগর ও মণিরামপুরের রাকিব, সুমন ও প্রভাষক উদয় শংকর হত্যা মামলার আসামি চরমপন্থী সাইফুল মেম্বর। দুটি হত্যা মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। উদয় শংকর হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছিলাম। তখন সাইফুল মেম্বর পালিয়ে ছিল। সম্প্রতি শিমুল ভূইয়া গ্রেফতার হওয়ায় সাইফুল মেম্বর গা ঢাকা দেন। পলাতক থাকা অবস্থায় তিনি বিভিন্ন লোকের সাথে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে কথা বলতেন। তিনি সাতক্ষীরা সীমান্তে পালিয়ে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.