Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
  • যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
  • আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
  • কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
  • দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচিত হলে যশোর সদর উপজেলা পরিষদ হবে আমজনতার পরিষদ : বিপুল

banglarbhoreBy banglarbhoreমে ২৯, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে। কোন মানুষ দুর্ভোগে পড়বে না। সহজভাবেই উপজেলা পরিষদ থেকে সকল ধরনের সেবা সাধারণ মানুষ পাবেন। উপজেলা পরিষদকে নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে। উপজেলা পরিষদ হবে আমজনতার পরিষদ। বুধবার বিকেলে ইছালী ইউনিয়নের হাশিমপুর বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, সদর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে দোয়াত কলম প্রতীককে বিজয়ী করতে হবে। দোয়াত কলম প্রতীক বিজয়ী সদর উপজেলা থেকে চিরতরে মাদক নির্মূল হবে। সবাই নিরাপদে থাকতে পারবেন। ব্যবসায়িরা শান্তিতে ব্যবসা করতে পারবেন। সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখতে সব ধরণের পদক্ষেপ বাস্তবায়িত হবে।

নির্বাচনী পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর।

ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহির ইকবাল নান্নুর সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা নওশেদ আলী মনা, আশরাফুল কবির বাচ্চু, আনোয়ার হোসেন, সোহাগ হোসেন, দিপু হোসেন, যুবলীগ নেতা মিঠুন তরফদার, আব্দুর রহমান ও মারুফ হাসান।

এরপর আনোয়ার হোসেন বিপুল ইছালী ইউনিয়নের কায়েতখালী, মনোহরপুর, জগমহনপুর, রাজাপুর, জলকার, শুড়া ও কাউঘারা বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল

মে ২২, ২০২৬

যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

মে ২২, ২০২৬

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.