Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
  • অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়াউর রহমান মানে গণতন্ত্র, আইনের শাসন, বাকস্বাধীনতার অপর নাম। শহীদ জিয়াউর রহমান মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অপর নাম। তিনি বাংলাদেশের অস্তিত্বের অংশ এবং বাঙালির আবেগ ও আদর্শের নাম। শুক্রবার সদর উপজেলা ফতেপুর ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঝুমঝুমপুর বাজারে এবং নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শেখহাটি হাইকোর্ট মোড়ে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যদি দেশের গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করতে পারি। তাহলে জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। সে কারণে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করছি। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু এবং ফতেপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। পৃথক দুটি আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ। আলোচান সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অনিন্দ্য ইসলাম অমিত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

August 10, 2026

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন

August 10, 2026

নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.