Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৪, ২০২৪

মাগুরায় ফিলিস্তিন সংহতি সমাবেশ, প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

‘গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর’ ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়াও’ শ্লোগানকে সামনে রেখে গণকমিটি মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নোমানী ময়দানের সেগুনবাগিচায় ফিলিস্তিন সংহতি সমাবেশ, প্রতিবাদী মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সভাপতি বিকাশ মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা সাধারণ সম্পাদক রূপক আইচ। সমাবেশ শেষে সুর সপ্তক, উদীচী শিল্পী গোষ্ঠী, লালন একাডেমি, লালন ঘর, লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করে।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেওয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রুতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। আর এবার বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলী নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকট।

সমাবেশ থেকে শ্লোগান উচ্চারিত হয়; গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর; মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরাইলি জায়নবাদ ধ্বংস হোক নিপাত যাক ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.