Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
  • ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিশ্ব

লোকসভা নির্বাচন : সরকার গঠন নিয়ে দৌড়ঝাঁপ, বিজেপির ভাগ্য জোটের হাতে

banglarbhoreBy banglarbhoreজুন ৫, ২০২৪Updated:জুন ৫, ২০২৪No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় যে ফলাফল দেখা যাচ্ছে, তা বুথ ফেরত জরিপের সম্পূর্ণ বিপরীত। এতে বিপাকে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। তাদেরকে এখন নির্ভর করতে হচ্ছে এনডিএ জোটের ওপর। ভারতে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ২৭২ আসনে জয় পেতে হয়। কিন্তু কোনো দলই এই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে জোট নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এনডিএ জোটের অন্যতম দুইটি দল হলো চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নিতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। বিজেপির সংখ্যাগরিষ্ঠতায় যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে পারে তারা। ২০১৪ সালের পর প্রথম এই ধরনের পরিস্থিতি তৈরি হলো। এনডিএ জোটের অন্য দুইটি বড় দল হলো ছয়টি আসনে এগিয়ে থাকা একনাথ শিন্দের শিবসেনা ও পাঁচটিতে এগিয়ে থাকা চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

ভারতে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, বিজেপির সভাপতি জেপি নাড্ডা বুধবার (৫ জুন) এনডিএ জোটের বৈঠক ডেকেছেন। তাছাড়া মোদী ও অমিতশাহ দুইজনেই নাইডুর সঙ্গে আজ কথা বলেছেন। তাছাড়া নাড্ডার বাসায় বিজেপির একটি বৈঠক চলছে। সেখানে রয়েছেন অমিতশাহ ও রাজনাথ সিং ও অন্যান্য সিনিয়র নেতারা। সন্ধ্যার দিকে মোদী নিজেও বিজেপির কেন্দ্রীয় অফিসে যাবেন।

অন্যদিকে ইন্ডিয়া জোটও আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে। এনসিপির প্রধান শারদ পাওয়ার এ তথ্য জানিয়েছেন। এদিকে তথ্য ছড়িয়েছে যে, শারদ পাওয়ার নাইডু ও নিতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন।

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ও কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে।

এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে ৫৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে রয়েছে। তবে কোনো আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
বিজেপি এককভাবে ২৪২ আসনে এগিয়ে রয়েছে। যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। কারণ সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দলকে অন্তত ২৭২ আসনে জয় পেতে হবে।

এদিকে কংগ্রেস এককভাবে ১০১ আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ২০১টি আসনে। ফলে এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে ভারতে এবার সরকার গঠনের ক্ষেত্রে জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি

মে ২৬, ২০২৬

যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.