Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নির্বাচনি সহিংসতায় আহত সাকিব মারা গেছে

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর চাঁচড়ায় দুই পক্ষের সহিংসতায় গুরুত্বর আহত সাকিব হোসেন (১৮) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বজনরা লাশ চাঁচড়া মধ্যপাড়ায় নেয়। খবর পেয়ে পুলিশ লাশ যশোর সদর হাসপাতাল মর্গে আনে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত যুবক সাকিব ওই গ্রামের বাসিন্দা। তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে চাঁচড়ায় বিজয়ী প্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী সমর্থকরা বিজয় মিছিল বের করে। এ সময় দোয়াত-কলমের ৫/৬ জন কর্মী তাদের ওপর হামলা করে। কয়েকজনকে ছুরিকাঘাতও করা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেনি। সে জনতার পিটুনি খেয়ে ধরাশায়ী হয়ে পড়ে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওই রাতেই তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয় কিন্তু একটি দালাল চক্রের খপ্পরে পড়ে সাকিবের স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে না নিয়ে চক্রটি এ ওয়ান নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোর সাকিব মারা যায়।

এদিকে, তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশংকা আবারো দু’পক্ষ সংঘর্ষে জড়াতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.