Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আজ সমাপনী অনুষ্ঠান ছুটির দিনে জমজমাট বিভাগীয় এসএমই পণ্য মেলা

banglarbhoreBy banglarbhoreJune 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

আজ শনিবার শেষ হচ্ছে ৭ দিনব্যাপি এসএমই পণ্য মেলা। ১ জুন যশোর শহরের টাউন হল ময়দানে জেলা প্রশাসন যশোর ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপি এই পণ্য মেলার আয়োজন করা হয়। ৫ জুন সদর উপজেলা পরিষদের নির্বাচন থাকায় ওই দিন মেলার সকল কার্যক্রম বন্ধ থাকে। ভোটের কারণে ১ দিন বন্ধ থাকার ফলে মেলা কতৃপক্ষ ৮ তারিখে মেলার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করবেন।

শুক্রবার (৭ জুন) সপ্তাহিক ছুটির দিনে মেলার মাঠ ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মেলার মাঠ জমে উঠেছে। ছুটির দিন থাকায় সব শ্রেণি পেশার মানুষ মেলার মাঠে ভিড় করতে দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের নিয়ে অনেক অভিভাবকরা মেলায় ঘুরতে এসেছেন। এই মেলায় বিভিন্ন অঞ্চলের ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ অংশগ্রহণ করেছেন। তাদের বরাদ্দকৃত স্টলে পাটজাত পণ্য, চামড়ার সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্র্যাফটস্, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য, আইটি পণ্য, অণ্যান্য সেক্টরের স্বদেশী পণ্য বিক্রি হচ্ছে। এই মেলা সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

বিশেষ আকর্ষণ হিসেবে এসএমই মেলায় দেখা গেছে শিশু বিনোদন। যেখানে ৩০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে ড্রাগন ট্রেন, নৌকা দোলা, ঘোড়া ঘুল্লি, জাম্পিং, সিøপার, নাগরদোলা, ট্রেন এ চড়তে পারছে শিশুরা।

টাউন হল ময়দানের এসএমই পণ্য মেলায় শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হয় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। তীব্র তাপদাহের মাঝে ক্লান্ত হৃদয়ে অসংখ্য দর্শক তা উপভোগ করেন। দেড় ঘন্টার এই অনুষ্ঠানে জেলার সব সংগঠন থেকে চয়ন করে আনা শিল্পীদের পরিবেশনা ভালোলাগার মাত্রা কেউ যেন ছাড়িয়ে যায়। দেশের প্রথিতযশা শিল্পী প্রয়াত সুবীর নন্দী, বশির আহমেদ, এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদীর কন্ঠের অমর সব সংগীত স্থানীয় শিল্পীদের কন্ঠে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়।

সংগীত পরিবেশন করে শিল্পী অমিতাভ ভোলা, মোয়াজ্জেম হোসেন স্বপন, সুব্রত দাস, রফিকুল ইসলাম, মৌরানী, প্রান্ত কীর্তনীয়া, ললিতা বিশ্বাস, আমিন মোহাম্মদ বাবু ও পার্থ সাহা। শেষে পরিবেশিত হয় পুনশ্চ যশোর ও থিয়েটার ক্যানভাসের দুটি নাটক। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহেদ নেওয়াজ।

মেলার মাঠে পোশাকের দোকান নিয়ে বসা রাবেয়া বিনতে মনোয়ার বলেন, তিনি ঢাকা থেকে এই মেলায় ৩ হাজার টাকা স্টল ভাড়া দিয়ে পোশাকের দোকান নিয়ে বসেছেন। এই প্রথম যশোরের কোনো মেলায় অনেক আশা নিয়ে এসে হতাশ হয়ে ফিরবেন। ক্রেতা নেই বললেই চলে। মেলায় এসে তাকে লস করে ফিরতে হচ্ছে।

থ্রি পিস, শাড়ি বিক্রি করা মো. আজাদ নামে অন্য এক দোকানী বলেন, কেনা বিক্রি একদম কম। ক্রেতা আসছে না। মেলাটা ভোটের মধ্যে পড়ে যাওয়ার কারণে এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে।

সোয়েব শেখ নামে একজন বলেন, আমরা শিশু বিনোদনের অংশ চালাচ্ছি। যেখানে ২০/২৫ জন মানুষ এক সাথে ড্রাগন ট্রেনে চড়তে পারে সেখানে ৫ জন নিয়ে চালাচ্ছি।

প্রকাশ চন্দ্র বিশ^াস নামে একজন দর্শক বলেন, গরমে মেলার মাঠে থাকা কষ্টকর। ছুটির দিন বন্ধুদের সাথে বেড়াতে এসেছি। মেলায় এসে অনেক ভালো লেগেছে। শহরের ভিতরে বাচ্চাদের খেলার জন্য আলাদা তেমন জায়গা নেই। টাউন হল মাঠে কোন না কোন অনুষ্ঠান, মেলা লেগে থাকে। এখানে বাচ্চারা আনন্দঘন সময় কাটাতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.