Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৮, ২০২৪

বেনাপোলে কিশোর উদ্ধার ঘটনায় জড়িত বাবু ও লাভলু আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে তিন কিশোর উদ্ধার ঘটনায় জড়িত বাবু ও লাভলু নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টার সময় তাদের আটক করা হয়। শুক্রবার পাচারের শিকার ওই তিন কিশোরকে বেনাপোল বিজিবি ক্যাম্পের বিপরীতে মৌ আবাসিক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ।

বাবু বেনাপোল এমএম পরিবহনের সুপারভাইজার এবং লাভলু বেনাপোল বড় আচঁড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া থানার পুনসাই গ্রামের অভাবি পরিবারের তিন কিশোরকে প্রত্যেকের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে আসে এমএম যাত্রী পরিবহনের সুপারভাইজার বাবু। এবং বেনাপোলের আবাসিক হোটেল মৌতে তিন কিশোরকে রাখা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ, সালাউদ্দীনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর ও আইয়ুব আলীর ছেলে জহিরকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সুপার ভাইজার বাবু। শনিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ বাবুকে আটক করে। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পাচারের সাথে জড়িত হোটেল মালিক লাভলুকে ও আটক করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্টথানার উপপরিদর্শক শংকর কুমার বিশ্বাস বাদী হয়ে নারী শিশু পাচার আইনে মামলা করেছেন।
মানবাধিকার সংস্থার কর্মী নুরজাহান রিনা জানান, পাচারকারীরা সব সময় অসহায় পরিবারকে টার্গেট করে। এসব পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হলে পাচার কার্যক্রম কম হবে।

সীমান্তবাসী আশরাফ আলী জানান, পাচারকারীরা আটক হচ্ছে আবার আইনের ফাঁক দিকে বেরিয়ে আসছে। পাচার বন্ধ করতে হলে আইন আরো কড়া করতে হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক শংকর কুমার বিশ্বাস জানান, মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.