Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আ.লীগের শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

banglarbhoreBy banglarbhoreJune 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। জনগণের দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আমরা সেই অবরুদ্ধ গণতন্ত্রকেই মুক্ত করেছিলাম সেদিন।

মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহিদুল ইসলাম মিলন আরও বলেন, কারামুক্তির সেই আন্দোলনের পথ ধরে ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় জনগণ পরপর চারবার রায় দিয়ে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি আরো বলেন, সেদিন জনগণ আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কারামুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার ফলেই আজ তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জামায়াত-বিএনপি সবসময় ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্র আরও বৃদ্ধি পায় যখন কোনো নির্বাচন আসে। তখন তারা বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এ ষড়যন্ত্র নস্যাৎ করেছে। সামনেও করবে।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, মীর জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা পারভীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন আর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমএ বাশার, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ আলোচনা সভা সঞ্চলনা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

August 25, 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার

August 25, 2026

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.