Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোর গণহত্যা দিবস
  • চৌগাছায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
  • যবিপ্রবিতে জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
  • ‘শিগগিরই তেলের দামে পরিবর্তন!’
  • ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে ভিডিও করায় হেনস্তা ও মারপিটের শিকার
  • চুড়ামনকাটিতে বসতবাড়ি দখলের অভিযোগ
  • জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত ‘যশোর ভেস্পা কমিউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী
  • বাড়ছে জনজীবনের নিত্য খরচ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জমে উঠতে শুরু করেছে মাগুরার পশু হাট

banglarbhoreBy banglarbhoreজুন ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

ঈদুল আজহার ৪ দিন বাকি। মাগুরায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতারা বলছেন, গরুর দাম অন্যান্য বারের তুলনায় অনেক কম। মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম থাকলেও এখন একটু বাড়তে শুরু করেছে। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড়ের তুলনায় বাড়েনি বেচা কিনা। তবে গত বছরগুলোর চেয়ে এবার কোরবানির ঈদেকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।

বুধবার ১২ জুন ২০২৪ ইং তারিখ মাগুরা কাটাখালি হাটে গরু বিক্রি করতে এসে বিক্রেতা সুমন দৈনিক বাংলার ভোরকে বলেন আমার ৩ লাখ টাকার গরু দাম বলছে ১ লাখ ৫০ হাজার টাকা। আমি ২ লাখ ২০ হাজার টাকা হলে আমার গরু বিক্রি করে দেব। দুই হাট আমি ঘুরছি একই অবস্থা গরুর বাজার নাই। অন্যদিকে ক্রেতা ইরান বিশ্বাস আমাদেরকে বললেন, হাটে তুলনামূলক অনেক গরু আছে। অন্যান্য বারের তুলনায় এবার দামটা সাধ্যের মধ্যেই আছে। হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার বলেন, অন্যান্য বারের তুলনায় এবার গরুর দাম মানুষের কেনার সাধ্যের মধ্যে আছে তাই বেচাকেনা ও হচ্ছে। এদিকে মাগুরা জেলা পুলিশের এএসআই শাওন বললেন, হাটে নির্বিঘ্নে বেচাকিনা চলছে, পুলিশ সর্বক্ষণিক তাদের নিরাপত্তা দিচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোর গণহত্যা দিবস

এপ্রিল ৪, ২০২৬

চৌগাছায় পুলিশি বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

এপ্রিল ৩, ২০২৬

যবিপ্রবিতে জিএসটি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এপ্রিল ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.