Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
  • মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক
  • যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার
  • যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত
  • মণিরামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • যশোর সদর উপজেলার কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • কোটচাঁদপুরে মহান শুহদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreজুন ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিএনপির জাতীয় নির্বহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ডামি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। সরকার জানে বেগম খালেদা জিয়া একটি শক্তির আঁধার। যাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পরও, তার নামের ওপর দেশের গণতন্ত্রকামী মানুষ আজও একতাবদ্ধ হয়। বেগম খালেদা জিয়ার কথা বন্ধ করে দেওয়ার পরও, নীরবতার কি শক্তি সেটি আজ দেশের জনগণ সেটি প্রত্যক্ষ করে। আপনি (প্রধানমন্ত্রী) স্বয়ং সেটি উপলদ্ধি করেন। যার কথা দেশের কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়।

গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.