Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৬, ২০২৪

বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগর উপজেলায় বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চাঁপাতলা গ্রামের আলী আকবরের মেয়ে ও চাপাঁতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী নাসরিন খাতুনের (১৩) সাথে বুড়োর দোকান এলাকার রমজান জোয়ারদারের ছেলে খায়রুল জোয়ারদারের (২০) বিয়ের আয়োজন করে পরিবার।

মঙ্গলবার রাত ৯ টার দিকে ছেলের বাড়িতে বাল্যবিয়ের তথ্য শুনে যশোর জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও অভয়নগর থানা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

গ্রাম পুলিশ তপু গাজী ও আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৭ম শ্রেণীতে পড়ুয়া নাসরিনের সাথে খায়রুলের বিয়ে হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই ছেলের বয়স ঠিক থাকলেও মেয়ের বয়স হয়নি। সাথে সাথে বিষয়টি উক্ত বিষয়ে আমরা উপজেলা প্রসাশন ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ব্যাপারে মহাকাল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদূর ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার নির্দেশে সেখানে বাল্যবিয়ের আয়োজন দেখে তা বন্ধ করে দেয়া হয়। তাদের অভিভাবকদেরকে অবগত করার পাশাপাশি প্রেমবাগ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের সদস্য ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.