Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
  • ওয়ার্ল্ড লিজেন্ডস লিগে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ যশোরে সংবর্ধিত উদ্যোক্তা ইউনুস হাসান
  • শিক্ষকদের জন্য নীতিমালা করা হচ্ছে যশোরে : শিক্ষামন্ত্রী
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শরীরে একাধিক কোপের চিহ্ন, থানায় মামলা

ফলোআপ: মণিরামপুরে হিজড়ার লাশ উদ্ধার
banglarbhoreBy banglarbhoreজুন ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তার ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। গতকাল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও পলির সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে পলির রক্তাক্ত লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, হিজড়া খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। খুনের রহস্য উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে পলির দলনেতা নিপা হিজড়া বলেন, ‘পলি আমার সন্তানের মতো ছিল। সে আয় করে আমাকে খাওয়াত। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই। খুনির কঠিন শাস্তি চাই।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ

এপ্রিল ১৩, ২০২৬

মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা

এপ্রিল ১৩, ২০২৬

শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.