Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে ফেনসিডিলসহ ভারতীয় ট্রাক চালক আটক

banglarbhoreBy banglarbhoreজুলাই ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা:
যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা একটি পণ্যবাহী ট্রাকে বিজিবি ও কাস্টমস যৌথ অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভারের সিটের পিছনে রাখা ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। তিনি ভারতের বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী ।

সূত্র জানিয়েছে সোমবার রাত ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩০ ইয়ার্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কাঁচেরগুড়া ভর্তিগাড়িটির নম্বর ডাব্লুবি-২৫-ই-২৩৭২। উক্ত পণ্যের আমদানি কারক প্রতিষ্ঠান দি বেঙ্গল গ্লাস লিমিটেড। যার সিএন্ডএফ এজেন্ট পদ্মা ট্রেডিং কর্পোরেশন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আরআইবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থেকে রাত ১০ টার ওই গাড়িটি সনাক্ত করে। পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.