Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সোনার বদলে আসে মাদক : বিশ্বাসঘাতকতার শাস্তি খুন 

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে পাচার হচ্ছে স্বর্ণ। আসছে মাদক। এককথায় যায় সোনা আসে মাদক। আর এসবে জড়িত গডফাদাররা থাকে সবসময় ধরাছোঁয়ার বাইরে। দুবাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তানজুড়ে আন্তর্জাতিক গডফাদারদের বিশাল নেটওয়ার্ক। আর এ নেটওয়ার্কের ব্যাপক তৎপরতা রয়েছে বাংলাদেশের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয়। আর কেউ যদি সোনা ধরিয়ে দেয় বা বিশ^াসঘাতকতা করে তবে তার জন্য বরাদ্দ থাকে নিশ্চিত হত্যা।

অনুসন্ধানে মিলেছে যশোর-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্তের মহেশপুর, জীবননগর, দর্শনা, চৌগাছা এলাকার সীমান্তপথ দীর্ঘদিন ধরে নিরাপদ গেটওয়ে হিসেবে এসব আন্তর্জাতিক পাচারকারীরা ব্যবহার করে আসছে। অবশ্য মাঝে মাঝেই ধরা পড়ে স্বর্ণের চালান। যদিও তা পাচার হওয়া স্বর্ণের খুব সামান্য মাত্র আর তাতেই ঝিনাইদহ জেলা প্রশাসকের ট্রেজারি স্বর্ণের বারে উপচে উঠছে। শুধুমাত্র মহেশপুর সীমান্ত থেকে চলতি বছরের প্রথম চার মাসে সাতটি চালানে জব্দ হয়েছে ২১ কেজি ৩৬০ গ্রামের বেশি স্বর্ণ এবং ২০২৩ সালে ১০টি অভিযানে ১২ কেজি ৬৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ২০২২ সালে ৯টি মামলার বিপরীতে ৩৩ কেজি ১৮৯ গ্রামের বেশি স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দিয়েছে বিজিবি (খালিশপুর-৫৮)। ২০২১ সালে মহেশপুর থানায় বিজিবির করা ৩টি মামলায় ৩ কেজি ২১৬ গ্রাম জব্দ স্বর্ণ ট্রেজারিতে জমা হয়েছে। সীমান্তের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার ও জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত মহেশপুরে স্বর্ণ চোরাচালানের মামলা হয়েছে ২৬টি। ঝিনাইদহ ট্রেজারিতে ৭০ কেজি ৩৯৯ গ্রামের বেশি স্বর্ণ জমা দেয়া হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৭০ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা (প্রতি গ্রাম ১০ হাজার টাকা হিসাবে)। একই সময়ে পাশের জেলা চুয়াডাঙ্গার ট্রেজারিতেও বিপুল পরিমাণ উদ্ধার করা স্বর্ণ জমা পড়েছে। সবচেয়ে বেশি স্বর্ণ ভারতে পাচার হয়েছে ২০২২ সালে। এ সময়ে বিগত দিনের রেকর্ড ভেঙে ৩৩ কেজি ১৮৯ গ্রামের বেশি স্বর্ণ জব্দ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেন, যে পরিমাণ সোনা জব্দ করা হচ্ছে, তার চেয়ে শতগুণ বেশি ওপারে (ভারতে) পাচার হচ্ছে। প্রাপ্ত তথ্যমতে, বিজিবি এবং পুলিশের সোর্স হিসেবে যারা কাজ করে, তারাও স্বর্ণ পাচার ও হুন্ডি সিন্ডিকেটের সদস্য। কেউ কেউ কমিশন এজেন্ট হিসেবেও কাজ করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ সদস্য রয়েছেন যারা গডফাদারদের কাছ থেকে নিয়মিত অনৈতিক সুবিধা নিয়ে থাকেন। তাদের বিরুদ্ধে তদন্ত হলেও প্রতিবেদন প্রকাশ্যে আসে না। দু’ একজনের শাস্তি হলেও অধিকাংশের অপরাধ ধামাচাপা পড়ে যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ জানুয়ারি মহেশপুর-জীবননগর সড়কে সোনার তরী পরিবহণের বাসে ডাকাতির ঘটনা ঘটে। মহেশপুর থানার তৎকালীন ওসিসহ অন্তত ৫ জন পুলিশ সদস্য ওই ঘটনায় জড়িত ছিলেন। একই বছরের ৭ ও ৯ জানুয়ারি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজন উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুসন্ধানে আরও মিলেছে, শুধু যে পাকা সোনা ভারতে পাচার হয়ে থাকে তা নয়, স্বর্ণ ও রুপার তৈরি গহনাও চোরাপথে চলে যায়। স্বর্ণের পাশাপাশি নগদ টাকাও গোপন পথে ভারতে চলে যাচ্ছে। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মহেশপুরের পলিয়ানপুর বিওপির বিজিবি ভারতে পাচারের সময় ২১ লাখ টাকা জব্দ করে।

মহেশপুরে জোড়া খুন : স্বর্ণ খোয়া গেলে কিংবা ধরা পড়লে গডফাদাররা হন্যে হয়ে যে ধরিয়ে দেয় (সোর্স), তাকে খুঁজতে থাকে। চিহ্নিত হওয়া মাত্রই তাকে হত্যা করা হয়। সীমান্ত এলাকায় একাধিক খুনের ঘটনা পর্যালোচনা করে এমন তথ্য বেরিয়ে এসেছে। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রকাশ্যে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে শামিম ও তার চাচা মন্টুকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে ২০২৩ সালের শেষদিকে শামিম ১৬টি স্বর্ণের বার ধরিয়ে দেয়।

মহেশপুর থানার ওসি মাহবুব জানান, পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে চাচা-ভাতিজা মন্টু ও শামিমকে।
দর্শনার সাইফুল খুন : ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি পুরান ঢাকা এলাকা থেকে একটি কাঁচামালভর্তি মিনি ট্রাকে ড্রাইভার অনন্ত ও অলিফের মাধ্যমে ১২ কেজি ৯৫০ গ্রাম সোনা দর্শনায় পাঠানো হয়। দর্শনা লোকনাথপুর বিজিবি ট্রাকটিসহ স্বর্ণের চালানটি জব্দ করে এবং দুজনকে আটক করে। বিজিবির নায়েক সুবেদার মো. ইসহাক বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন।

এরপর কয়েক দফায় তদন্তে বেরিয়ে আসে জীবননগর সীমান্ত দিয়ে দর্শনা-পোড়াহাটি রুটে কালীগঞ্জের তৎকালীন পৌরসভা কমিশনার আনোয়ারুল আজিম আনার ও ঝিনাইদহের পরিতোষের সোনার চালান বহন করত সাইফুল ও তেলী ইউসুফ নামের দুই ব্যক্তি। ১৬৪ ধারায় পরিতোষ চক্রবর্তীর দেওয়া জবাববন্দি থেকে এ তথ্য জানা যায়।

দামুড়হুদা থানার দর্শনার শ্যামকুড় গ্রামের সাইফুল ইসলাম বেঈমানি করে ওই স্বর্ণ ধরিয়ে দিয়েছে-এমন খবর চলে যায় ভারতে। এরপর কলকাতার কলেজ স্ট্রিটের রাজা গেস্ট হাউজে ভারতীয় গডফাদার বিজন হালদারের সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশি গডফাদারদের বৈঠকে সাইফুলকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ছক অনুযায়ী ২০০৭ সালের ১ মে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে গুলি করে হত্যা করা হয় সাইফুলকে। এ হত্যাকাণ্ডে চরমপন্থি পূর্ববাংলা কমিউনিস্ট দলের সদস্যদের কাজে লাগানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.