Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৭, ২০২৪

একটি পক্ষ যশোরে আ.লীগকে খণ্ড খণ্ড করতে চায়

যশোরে যুবমহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন, আমাদের আদর্শ বঙ্গবন্ধু আর একমাত্র নেত্রী জননেত্রী শেখ হাসিনা। যশোরে যারা আওয়ামী লীগকে খণ্ড খণ্ড নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, তারা সমুচিত জবাব পাবে। যুব মহিলা আওয়ামী লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এই সভায় সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, মণিরামপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, চৌগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন প্রমুখ। সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত রহমান বাসিত।

জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি সাহিনা আমজাদ পিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আক্তার লিজা, সাংগঠনিক সম্পাদক রিমি খান সহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আরো বলেন, মানুষের ভোট ও হাতের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ গঠন করে। আজ সেই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী।

সভায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন যশোরে আওয়ামী লীগকে বিভক্ত করে একজন কর্মচারী লীগ আর একজন ভূমিদস্যু আর সন্ত্রাসী লীগে পরিণত করছে। এদেরকে প্রতিহত করে আওয়ামী লীগকে সুস্থ ধারায় নিতে হবে। এর আগে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যুব মহিলা লীগের একটি র‌্যালি বের হয় এবং শহর প্রদক্ষিণ করে বকুলতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.