Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
  • ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
  • চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি হলেন শার্শার সালমা

banglarbhoreBy banglarbhoreজুলাই ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমাকে সভাপতি ও ঢাকার সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসানকে সাধারণ সম্পাদক করে রোববার বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রথমিক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৪ সদস্য বিশিষ্ট এ প্রাথমিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার রেশমা জামান, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সুলতানা রাজিয়া, নড়াইলের লোহাগড়া উপজেলার ফারহানা ইয়াসমিন ও ঢাকার ধামরাই উপজেলার আফরোজা আক্তার রয়েছেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বরিশালের গৌরনদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার ও যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খায়রুন আক্তার, কক্সবাজার সদর উপজেলার রোমেনা আক্তার ও যশোরের চৌগাছা উপজেলার নাসিমা আক্তার। এছাড়াও দফতর সম্পাদক হিসেবে নড়াইলের কালিয়া উপজেলার ববিতা বেগম ও রাজশাহীর পবা উপজেলার পপি খাতুনকে প্রচার সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শামীমা আলম সালমা সদস্য শেষ হওয়া উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ৪২ হাজার ৬২৩ ভোট পেয়ে ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১১ বছর আগে নিখোঁজ বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র (কাউন্সিলর) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারিকুল আলম তুহিনের স্ত্রী। সালমা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বেও আছেন।

সালমার স্বামী তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ সকালে ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ফ্ল্যাটে সংসদ সদস্য আফিল উদ্দিনের বাসায় যান। সেখান থেকে তিনি বেলা সাড়ে ১১টায় বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ আছেন। পরিবার বিভিন্ন সময় অভিযোগ করে আসছে, দলীয় কোন্দলের জেরে তুহিনকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়ে থাকতে পারে।

শামীমা আলম সালমা তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার স্বামী নিখোঁজের পর থেকে পরিবার নিয়ে দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটিয়েছে। আমার স্বামী আজ ১১ বছর ধরে নিখোঁজ। একমাত্র ছেলের বয়সও ১১ বছর। সে তার বাবাকে দেখেনি। বাবাও সন্তানের মুখ দেখে যেতে পারেননি। ছেলে ফিরে আসবে এই আশায় আমার শ্বশুরও মারা গেছেন। উপজেলার সাধারণ মানুষের সহানুভূতি ও ভালবাসায় আজ আমি বিপুল ভোটে জিতেছি। ভাইস চেয়ারম্যান হয়েছি। আমি স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের প্রতি কৃতজ্ঞ। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

মার্চ ১, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস

মার্চ ১, ২০২৬

রামপালে ভোক্তা অধিকারের জরিমানা

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.