Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
  • উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ শ্যামনগরবাসী

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৮, ২০২৪Updated:জুলাই ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরের বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ উপজেলাবাসী। প্রতিদিন রাতে ২০/২৫ বার বিদ্যুৎ আসে আর যায়। একবার গেলে ১ ঘন্টা পর আসলেও থাকে ৫ মিনিট আবার চলে যায় এযে এক মহা তামাশা।
এলাকাবাসীর ভাষ্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। সেই সাথে ফ্রিজে রক্ষিত কাবারে ধরছে পচন। বিদ্যুতের অভাবেমিল কল কারখানা বন্ধ থাকায় উৎপাদনও বন্ধ। বরফ উৎপাদন না হওয়ায় সাদা সোনা চিংড়িতে পচন ধরে কোটি কোটি টাকা লোকসানে পড়েছে চিংড়ি ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাওয়ায় বিদ্যুতের কোনো প্রকার ঘাটতি নেই।
পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগরের পরিচালক কচি বলছেন শ্যামনগর এলাকার চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট কিন্ত আমরা পাচ্ছি ৬ থেকে ৯ মেগাওয়াট। যে কারণে লোডশেডিং লেগেই আছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকার বাসিন্দা মোহম্মদ আলী বলেন, দিনে ২০/২৫ বার এবং রাতে বার বার যায় আসে বিদ্যুৎ। ৫মিনিট থাকে ত ২০ মিনিট বন্ধ থাকে। রমজাননগর গ্রামের আনোয়ারুল সরদার বলেন, একসময় ২ টাকা ইউনিট ছিল এখনতো কয়েকগুণ বৃদ্ধি হয়েছে তারপরও এত ঘাটতি কেন। সরকারের মন্ত্রী এমপি এবং বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন ঘাটতি না তবে সেগুলো যাচ্ছে কোথায় আমরা পাচ্ছি না কেন। কালিগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গ্রাহক রেজাউল বলেন, আগে দিন-রাত মিলিয়ে ২/১ ঘন্টা বিদ্যুৎ থাকত না। এখন সারাদিন রাত যায় আর আসে। মোবাইলটাও পরের জেনারেটরে চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে ফোন দিলেও সব সময় ব্যস্ততা দেখা যায়। শ্যামনগর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহানুর রহমান বলেন, ‘আমি পৌর এলাকার বাসিন্দা হয়েও মোবাইল ফোন পর্যন্ত চার্জ দিতে পারি না। বাদঘাটা এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার সারা রাত বিদ্যুতের লোড সেডিং ছিল সকালে একটু ১০মিনিটের জন্য এসছিল তাতে কোন রকম ফোনটা একটু চার্জ দিয়েছি। বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সঞ্জয় কুমার বলেন, শ্যামনগরে কোনো লোডশেডিং নেই। তবে লাইনে কাজ করার ক্ষেত্রে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করতে হচ্ছে। এতে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।
##

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান

এপ্রিল ১৮, ২০২৬

যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.