Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আজ ১৩ পদে লড়ছেন ২২ প্রার্থী

banglarbhoreBy banglarbhoreJuly 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আজ। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতহীন শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ হবে। ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ প্রার্থী। যুগ্ম সম্পাদকের দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দুজন হলেন, জাহিদুল কবির মিল্টন ও কাজী আশরাফুল আজাদ।

নির্বাচনে সভাপদি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ। সহসভাপতি দুটি পদের বিপরীতে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন, ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও শেখ দিনু আহমেদ। সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ও আহসান কবীর। কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন ও হাবিবুর রহমান রিপন। দপ্তর সম্পাদক আব্দুল কাদের ও তহীদ মনি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও মনিরুজ্জামান মুনির। কার্যনির্বাহী সদস্য ৬টি পদের বিপরীতে লড়ছেন ৮জন প্রার্থী। তারা হলেন, এহসান উদ্ দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, মোকাদ্দেসুর রহমান রকি, শহিদ জয়, শিকদার খালিদ, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও হাবিবুর রহমান মিলন।

প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল গেল বছরের ৩০ নভেম্বর। কিন্তু আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে ভোটের ১৪ ঘন্টা আগে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক জানান, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে গত বছর ৩০ নভেম্বরের ভোটগ্রহণ স্থগিত করা হয়। প্রেসক্লাবের ভোটাধিকারের বিষয়ে সাবেক একজন সদস্য আদালতে চ্যালেঞ্জ করলে নির্বাচনটি স্থগিতের রায় দেন বিচারক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.