Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৬, ২০২৪

কোটা আন্দোলন ঘিরে হতাহতদের জন্য যশোর মসজিদে মসজিদে আ.লীগের দোয়া

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য যশোরে মসজিদে মসজিদে মোনাজাত ও দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ এই দোয়ায় অংশ নেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া।

গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম দিকে ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ চললেও ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড কর্মসূচি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন তারা। পরবর্তীকালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিলে সেখানে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ।

বিভিন্ন স্থানে চলে নাশকতা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার শুরু গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। পরে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে, যার প্রতিবাদে গত ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন আন্দোলনকারীরা। ওই কর্মসূচি চলাকালে এক সপ্তাহে দেশজুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় নাশকতাকারীরা। হতাহত হন অনেকেই।

শুক্রবার জুমার নামাজ শেষে গত কয়েকদিনের সংঘর্ষে নিহত ও আহতদের স্মরণে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। সরকারের পক্ষ থেকে আয়োজিত দোয়ায় অংশ নেন সর্বস্তরের মুসল্লি।

গতকাল যশোর শহরের রেলগেটে মডেল মসজিদে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কাজীপাড়া কাঁঠালতলা মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

এছাড়া শহরের কালেক্টরেট মসজিদ, ঘোপ সেন্ট্রাল রোড মসজিদে পৌর মেয়র হায়দার গনি খান পলাশ। এছাড়া শহরের ৯টি ওয়ার্ডে ও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংকট কাটিয়ে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা।

আর কখনোই যেনো এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এমন প্রত্যাশাও করেন তারা। তারা বলেন, দোয়া করেছি যেন নিহতদের জান্নাতবাসী করেন আল্লাহ। সেই সঙ্গে হতাহতদের যেন দ্রুত সুস্থ করে দেন। যারা দেশে অরাজকতা করেছে, তাদের প্রতি জানাই ধিক্কার। তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আগামী রোববার (২৮ জুলাই) দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধা মতো সময়ে একইভাবে অনুষ্ঠিত হবে প্রার্থনা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.