Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২২, ২০২৪

ঘুষ বাণিজ্য চলছেই বেনাপোল কাস্টমসের ৪ নং পরীক্ষণ গ্রুপের

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজু আহমেদ, বেনাপোল থেকে

বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতিনিয়ত ঘোষণাবহির্ভুত পণ্য আমদানির সহযোগিতা করে লাখ লাখ টাকা ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কাস্টমস ৪ নং পরীক্ষণ গ্রুপের রেভিউনিউ অফিসার (আরও) হেলেম উদ্দিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এ আরও) খায়রুল আলম। গত ২০ আগস্ট ভারত থেকে ব্লিচিং পাউডারের মিথ্যা ঘোষণা দিয়ে ৩টি ট্রাকে ব্লিচিং পাউডারের পরিবর্তে বন্দরে শাড়ি থ্রিপিস প্রবেশ করে। এসব পণ্য রীতিমত ট্রাক টু ট্রাক লোড হওয়ার পর সুপার হেলেম ও দায়িত্বরত এআরও খায়রুল পণ্য চালানটি খালাসের কাগজপত্রে স্বাক্ষর করেন। অভিযোগ ওঠে এ কাজের জন্য তারা নগদ ১৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। ওই পণ্য চালানটি বন্দরের ৩৪ নম্বর শেড থেকে বের হওয়ার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে পণ্য চালানটি জব্দ হয়।

২০ আগস্ট ও ২১ আগস্ট ট্রাক থেকে ড্রাম নামিয়ে তার ভিতর উন্নতমানের ভারতীয় শাড়ি থ্রি-পিছ পাওয়া যায়। আর কিছু ড্রামে ব্লিচিং পাউডারের পরিবর্তে বালি পাওয়া যায়। ওই সব ট্রাকে মোট ১২০০ টি ড্রাম ছিল। পণ্য চালানটির আমদানি কারক ছিল খুলনার সোনাডাঙ্গা এলাকার জামাল বাণিজ্য ভাণ্ডার। রফতানি কারক প্রতিষ্ঠান কোলকাতার বারাকপুরের চারুবালা এন্টারপ্রাইজ। এবং এর খালাসের দায়িত্ব ছিল বেনাপোল স্থল বন্দরের চৈতী এন্টারপ্রাইজ। পণ্য চালানটির আমাদিন মূল্য দেখানো হয়েছে ৩২০১০ মার্কিন ডলার ওজন ৩৩১২০ কেজি। যার মেনিফিস্ট নাম্বার ৩২৬১।

এ বিষয় বেনাপোল কাস্টমসের ৪ নং পরীক্ষণ গ্রুপে সরেজমিনে গিয়ে সুপার হেলেম ও এআরও খায়রুলের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলে ভুলবশত একটি দুর্ঘটনা ঘটে গেছে বলে জানান। আমাদের অফিসারদের সাথে আপনারা কথা বলেন, কোন সমস্যা নেই এ ঝামেলা মিটে গেছে। তাছাড়া কেন নিউজ করে স্থল বন্দরের পরিবশে নষ্ট করবেন না। তারা ওই পণ্য ছাড় করিয়ে ১৫ লাখ টাকা ঘুষ নিয়েছে এরকম প্রশ্নে বলেন, এরকম কোন ঘটনা ঘটে নাই বলে দাবি করেন। আপনারা এসব বিষয় ঘেটা ঘেটি করবেন না। তাহলে আমদানিকারকরা নিরুৎসাহীত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.