Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনায় শেখ জুয়েল-সোহেলসহ ২১৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কার্যালয় ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ
banglarbhoreBy banglarbhoreAugust 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো চার ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবুসহ আওয়ামী লীগের ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলায় ১০৫ ও অন্য মামলায় ১১১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫ থেকে ৩০ জন করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এ মামলা করা হয়। শুক্রবার রাতে নগরের খালিশপুর থানায় ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু বাদী হয়ে মামলা দুটি করেন।
দুটি মামলার বেশির ভাগ আসামি একই ব্যক্তি। মামলাটি এজাহার হিসেবে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার মৈত্র।
মামলায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
শেখ দবিরের মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।
কাজী মো. ইকরাম মিন্টুর মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। এর আগে খুলনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে খালিশপুর ও দৌলতপুর থানায় একটি করে মোট দুটি মামলা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.