Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আফিল সিন্ডিকেটে অস্থির যশোরের ডিমের বাজার

banglarbhoreBy banglarbhoreSeptember 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আব্দুল ওয়াহাব মুকুল
যশোরে আফিল ফার্ম সিন্ডিকেট ইচ্ছামত ডিমের দাম বৃদ্ধি করে চলেছে। যখন ক্ষুদ্র পুঁজির খামারিরা তাদের উৎপাদিত ডিম বাজারে আনেন তখন আবার ইচ্ছামত দাম কমায় আফিল ফার্ম সিন্ডিকেট। এতে করে ক্ষুদ্র খামারিরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। আর ভোক্তারা পড়ছেন বিপদে।
পোল্ট্রি ডিম খাতে বড় পুঁজির কারসাজির কাছে মার খাচ্ছে ক্ষুদ্র খামারিরা। আফিল ফার্ম সিন্ডিকেটের সাথে পাল্লা দিতে না পেরে ক্ষুদ্র খামারিরা অব্যাহত লোকসানে বন্ধ করে দিচ্ছেন তাদের খামার।
এ বিষয়ে সংশ্লিষ্ট তদারকি সংস্থা অজ্ঞাত কারণে চুপ রয়েছে বলে ক্ষুদ্র খামার মালিকরা জানিয়েছেন।
গত জুলাই থেকে ৫ আগস্ট এর আগে আফিল ফার্ম সিন্ডিকেট যশোর শহরে ডিম বিক্রি করেছে প্রতি পিস ৮ থেকে ৯ টাকায়। হঠাৎ ৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে ১১টাকা থেকে সোয়া ১২ টাকায় বিক্রি করছে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩ টাকা দরে। ক্ষুদ্র খামার মালিকরা বলছে, ঋণ নিয়ে পোল্ট্রি খামার করে বড় পুঁজির কুট চালের কাছে আমরা অধিকাংশ ক্ষুদ্র খামারি হার মেনেছি।
ক্ষুদ্র খামারিরা বলছে, শুধু ডিম নয় এ অঞ্চলের বড় খামারিরা বাচ্চা উৎপাদন করে মুরগি ব্রয়লার ও লেয়ার করছে। তারা ইচ্ছামত দাম বৃদ্ধি করে। আবার ইচ্ছামত দাম কমায়। ফলে তাদের সাথে পাল্লা দিতে পারে না ক্ষুদ্র খামারিরা। বাজার থেকে চড়া দামে বাচ্চা ক্রয় করে ব্রয়লার মাংস বাজারে বিক্রি করতে গিয়ে আসল টাকা উসুল করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
যশোর জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে বলা হয়েছে, যশোরের ৮ উপজেলায় প্রায় ১ হাজার ১৪৫ টি মুরগির খামার রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কেশবপুর উপজেলায় ২৭০টি এবং সবচেয়ে কম চৌগাছা উপজেলায় ৩৪টি। এছাড়া সদরে ১৯১, মণিরামপুরে ১৫৬, শার্শায় ১৫৪, বাঘারপাড়ায় ১৪৫, অভয়নগরে ৯০ ও ঝিকরগাছায় ৫৭টি মুরগির খামার রয়েছে। এসব খামারের সিংহভাগ মাংসের জন্য ব্রয়লার, সোনালী মুরগির চাষ করা হয়। তবে কয়েক বছরে ক্ষুদ্র খামারির সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে।
যশোরের মুরগির খামারের সার্বিক বিষয় তুলে ধরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, যশোরে আফিল ফার্ম প্রতিদিন প্রায় ৪/৫ লাখ ডিম উৎপাদন করছে। প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার কেজি ব্রয়লার উৎপাদন করে থাকে। আফিল ফার্ম নিজেরা ডিম উৎপাদন, বাচ্চা তৈরি ও ব্রয়লার মুরগি উৎপাদন করে থাকে। আফিল ফার্মের বড় পুঁজির কাছে ক্ষুদ্র পুঁজির খামারিরা পেরে উঠে না। একই সঙ্গে মুরগির বাচ্চা, ডিম ও ব্রয়লার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিন্ডিকেট আছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে। এজন্য ক্ষুদ্র খামারিদের চড়া মূল্যে বাচ্চা কিনতে হয়। এক কথায় বড় পুঁজির কাছে ছোট পুঁজির খামারিরা মার খাচ্ছে। একটানা লোকসানে থাকলে ক্ষুদ্র খামারিরা বন্ধ করে দেয় খামার। তিনি আরও বলেন, প্রাণি সম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের বিভিন্ন সময়ে পরামর্শ দেয়া হয়। এর বাইরে তেমন কোন সহযোগিতার সুযোগ নেই। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে এই সকল সিন্ডিকেটের লাগাম না টানায় সাধারণ মানুষ দিনকে দিন ক্ষুব্ধ হয়ে উঠছে। তাই মুরগির ডিম বিপণনে নিয়ন্ত্রণহীন বাজারকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে সাধারণ মানুষ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.