Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচএম জাকির হোসেনের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সংকট উত্তরণের উপায়সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যবিপ্রবির উপাচার্য নিয়োগ হওয়ার পূর্ব পর্যন্ত আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন।

মতবিনিময় সভায় অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বলেন আমাকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে। আমার সাধ্যের মধ্যে যা কিছু করার আছে, সব করার চেষ্টা করব। আমি চাই, তোমরা ক্লাস-পরীক্ষায় পুরোদমে ফিরে যাও। সকল সমস্যা ও সংকট দ্রুত সময়ের মধ্যেই নিরসন করে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা, অতি দ্রুত হলের বিভিন্ন সমস্যা নিরসন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া চালুকরণ, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালুকরণ, জিমনেসিয়ামের খোলা রাখার সময় বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পড়াশোনার পরিবেশ উন্নতকরণ, শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক ভবনের সেবা সহজিকরণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সেমিস্টার ফি কমানো, পরীক্ষায় ইম্প্রুভমেন্ট ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নবনির্মিত দুটি হল অতিদ্রুত চালু, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধিকরণে পূর্ণাঙ্গভাবে টিএসসি চালুকরণসহ বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং তাদের সুচিন্তিত মতামত দেন।

মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. জাফিরুল ইসলাম, ড. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.