Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও ওয়েলফেয়ার সেন্টারের প্রীতি ফুটবল

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক
আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রাতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকালে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে বিজয়ী হয় মেডিকেল কলেজ একাদশ। মেডিকেল কলেজের পক্ষে একমাত্র গোলটি করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা। আধা ঘন্টার খেলায় প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। পরবর্তিতে ওয়েলফেয়ার সেন্টার একাদশ অনেকবার প্রতিপক্ষকে গোল দেয়ার জন্য আক্রমণে গেলেও ব্যর্থ হন তারা।
এ সময় দর্শক গ্যালারিতে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। খেলা শুরুর আগে নীল এবং সবুজ জার্সি গায়ে উভয় দল এবং আয়োজকরা ফটো সেশনে মিলিত হন।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও ওয়েলফেয়ার সেন্টারের প্রীতি ফুটবল
এ সময় প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির।
বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, অধ্যাপক ডা. এসএম আবু আহসান ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ও ওয়েলফেয়ার সেন্টারের প্রীতি ফুটবল
এ ধরনের খেলার আয়োজন করায় আনন্দ প্রকাশ করে অনুভূতি ব্যক্ত করেন উভয় দলের খেলোয়াড় এবং ছাত্রীরা।
খেলায় রেফারি হিসেবে ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের সেক্রেটারি সুব্রত বসাক এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা আশিকুর রহমান। খেলা শেষে সবাই ফটো সেশনে অংশ নেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.