বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অসুস্থজনিত কারণে স্থায়ী অক্ষম কর্মকর্তা, কর্মচারির স্বজনদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভা কক্ষে ১৯ জনের মাঝে এক কোটি ৪৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে একজনকে অক্ষমতাজনিত কারণে ৪ লাখ ও বাকি ১৮ জনকে এক কোটি ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ।
শিরোনাম:
- শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
- অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
- যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
- মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
- নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
- অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৮
- বক্তব্য এডিট করে অপপ্রচারের প্রতিবাদ সাইফুর রহমান শিপলুর
- নিখোঁজের ৫ দিন পর নবগঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ