Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার যশোর জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ
জমি ক্রয় বিক্রয়ে রিজিস্ট্রি অফিসের দুর্নীতি ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ এবং দূর্নীতির বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তারা বলেন, জমি ক্রয় বিক্রয়ে সরকারি ফির থেকে ৪-৫% টাকা বেশি না দিলে রেজিস্ট্রি হয় না। উৎকোচ দিলে নদী, খালবিল, সরকারি জমি এমন কি রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি করতে ওদের বাধে না। এই উৎকোচ ও চাঁদার টাকার খাম আওয়ামী লীগের নেতা, এমপি, পাতিনেতা, আস্তান মস্তানদের নামে যেত। সেই তালিকা প্রকাশ করতে হবে, কাকে কত দেওয়া হতো প্রকাশ করতে হবে।
ভূমি অফিসের দূর্নীতির চেহারাও একই। টাকা খেয়ে নদী, খাল বিল, সরকারি জমির কাগজ আপনার নামে করে দিচ্ছে। উচ্চ আদালত ভৈরব নদের কৈখালী মাথাভাঙা অংশের ১১ কি.মি. বাঁককে নদীর অংশ বলে রায় দিলেও ২১ সাল থেকে আজ অবধি ভূমি অফিস (এসি ল্যান্ড অফিস ) রিপোর্ট ডিসি অফিসে পৌছায়নি।
নেতৃবৃন্দ রেজিস্ট্রি অফিস ভূমি অফিসের বর্ণনা দিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের ভিতর দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে ঘুষ, দূর্নীতির কোন জায়গা থাকতে পারে না। শত শত ছাত্র জনতার জীবন দানের ভিতর দিয়ে অর্জিত দেশে বৈষম্য ঘোচাতে হবে, দূর্নীতি লুটপাট উৎক্ষাত করতে হবে। যদি সমাজে সর্বস্তর থেকে দূর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে না পারি, তাহ’লে আবু সাইদ, মুগ্ধরা আমাদের ক্ষমা করবে না। নেতৃবৃন্দ রেজিস্ট্রি ও ভূমি অফিসের দূর্নীতি লুটপাটের তদন্ত এবং বিচারের দাবি করেন। ঘোষ দূর্নীতি বন্ধ না হলে আগামীতে রেজিস্ট্রি ও ভূমি অফিসের সামনে ধর্না দিব।
জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় নেতা ও জেলা নেতা নাজিমউদ্দীন, জেলা নেতা বিপুল বিশ্বাস, জেলা নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা সাহবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিল্টু, মণিরামপুরের নেতা রাজু আহমেদ প্রমুখ। কর্মসূচির শুরুতেই পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেজিস্ট্রি অফিসে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তারেক রহমানের যশোর আগমন ঘিরে বিএনপির প্রচারণা

এপ্রিল ২১, ২০২৬

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.