Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনসমুদ্রে পরিণত সাবেক এমপি হাবিবের গণসংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাটকেলঘাটা সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর কারাভোগের পর নিজ জন্মস্থানে ফিরেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তার আগমনকে ঘিরে আয়োজিত সংবর্ধনা জনসমুদ্রের পরিণত হয়।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে আয়োজিত সংবর্ধনা শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। প্রিয় নেতা গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো জনতা। মঞ্চে পৌঁছেই সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দুই হাত তুলে জনতাকে অভিবাদন জানান। জনতার এ উচ্ছ্বাস ও ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য পাটকেলঘাটা বলফিল্ড থেকে কুমিরা বাজার, ইসলামকাঠি বাজার থেকে গণসংবর্ধনা পর্যন্ত ছিল মানুষ আর মানুষ।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে দেশের জালিম সরকারকে হটিয়েছে। তা না হলে এ বিজয় সম্ভব ছিল না। তিনি আরও বলেন শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনাকে চিরতরে বিদায় করেছে ছাত্রজনতা। নির্যাতন করে কেউ কখনও ক্ষমতায় থাকতে পারেনি এটা তার প্রমাণ। হাসিনা সরকার বিগত ১৫ বছরে এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মিকে জেল জুলুম হত্যা গুম করে মানুষের কন্ঠকে রোধ করে রেখেছিল। তিনি বলেন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে সকল নেতাকর্মিকে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুহম্মাদ খালিদ হোসেন, খুলনা মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী শাহানা পারভীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল হাসান, জেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান খোকা, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

উল্লেখ্য, শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। শনিবার সড়ক পথে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে দলীয় নেতাকর্মিরা মোটর শোভাযাত্রা করে তাকে কুমিরা সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। বিএনপির এ নেতার আগমনকে ঘিরে ছিল নানা আয়োজন। সড়কে নির্মাণ করা হয় শত শত তোরণ, ব্যানার-ফেস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.