Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি বিএনপি নেতা তপনের ভাইয়ের

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার তার ভাইয়েরে বিরুদ্ধে এক হিন্দু পরিবারের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিষয়টি দলের স্থানীয় নেতাদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে তারা উপস্থিত হন । এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সটকে পড়েন। রোববার দুপুরে বাঘারপাড়ার সেকেন্দারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার জানান, দুপুর দুইটার দিকে একই ইউনিয়নে গাইদঘাট গ্রামের আব্দুল জলিলের ছেলে শরাফতের নেতৃত্বে সেকেন্দারপুর গ্রামের নিজাম শেখের ছেলে মঞ্জু ও জসিম তার বাড়িতে এসে বিএনপির নাম ভাঙ্গিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক হাসেম আলীকে বিষয়টি অবহিত করেন। কিছুক্ষণের মধ্যে হাসেম আলী বিএনপি নেতা আজিজুরকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে শরাফত, মঞ্জু ও জসিম কোনো কিছু না বলেই চলে যান। শরাফত বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপনের আপন চাচাতো ভাই।

সুশান্ত কুমার অভিযোগ করে বলেন, গত ৪ সেপ্টেম্বর তিনি খাজুরা ভাটার আমতলা বাজারে শ্যালক মদনকে নিয়ে বসে ছিলেন। এ সময় সেকেন্দারপুর গ্রামের জসিম ও মঞ্জুসহ কয়েকজন লোক তার শ্যালকের পরিচয় জানতে চান। একপর্যায়ে মদনকে ডেকে মির্জাপুর আদর্শ মহিলা কলেজ মাঠে নিয়ে বেধড়ক মারপিট করে চাঁদা দাবি করেন। এই মর্মে জোরপূর্বক একটি স্ট্যাম্পে তার শ্যালকের স্বাক্ষরও করিয়ে নেন অভিযুক্ত জসিম ও মঞ্জু। রোববার সেই টাকা নিতেই সুশান্তের বাড়িতে আসেন তারা।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক হাসেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে আশ^স্ত করেন তিনি।

জানতে চাইলে বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন জানান, এই ধরনের বিষয় আমার জানা নেই। আমার ভাই অসুস্থ মানুষ। আমি আরো নিজে হিন্দুদের পাশে থাকার চেষ্টা করছি। বিষয়টি মিথ্যা বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.