বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যক্ষ্মা নিরাময়ে ইমামদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে রোববার সকালে শহরের রেড ক্রিসেন্ট হলরুমে ইমামদের নিয়ে জেলা পর্যায়ের এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
নাটাব যশোরের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম ও যশোর সিভিল সার্জন অফিসের ডিএসএমও আব্দুল বাতেন।
বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম। জেলার ৩০ জন ইমামকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ধরনের একটি অনুষ্ঠান জেলার সকল ইমামকে নিয়ে করার দাবি তোলা হয়।
সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় করণীয় বিষয়সহ যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়।
শিরোনাম:
- উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
- যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ
- যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
- মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
- লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
- লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
- যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
- আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন