Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী
  • যশোর-১ আসনে জয়ী দাঁড়িপাল্লা
  • যশোর-৩ আসনে জয়ী বিএনপির অমিত
  • যশোরে বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত
  • নির্বাচনবিধি মানা হচ্ছে না, যশোরের সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার ও থ্রি হুইলার
  • যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম
  • যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী
  • শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালাক দেয়ার পর ছেলের বাড়িতে হামলা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

তালাক দেয়ার পর ক্ষিপ্ত হয়ে ছেলের বাড়িতে হামলা চালিয়ে মারপিটে জখম ও ভাংচুরের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর যশোর শহরতলীর চাঁচড়া বেড়বাড়ি মেহগনি বাগান এলাকায়। আসামিরা হলেন, ভাতুড়িয়া কলেজের পেছনের মফিজ মিস্ত্রি (৪০), শামছু (৩০) ও সুমাইয়া খাতুন (১৮) এবং শম্পা খাতুন (২৮), একই এলাকার জিতু (২৫) এবং আদু মিস্ত্রির স্ত্রী মাহফুজা বেগম (৬৫)।

বেড়বাড়ি এলাকার শহিদুল ইসলাম (৪২) এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে সীমান্তের (২০) সাথে আসামি সুমাইয়া খাতুনের (১৮) বিয়ে হয়। কিন্তু বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ২ সেপ্টেম্বর সীমান্ত তালাক দিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয় সুমাইয়ার পরিবারে লোকজন। গত ৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আসামিরা একযোগে তার বাড়িতে যায়। এবং গালিগালাজ করতে থাকে। এ সময় তার স্ত্রী ফাহিমা বেগম (৪০) নিষেধ করায় তারা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। এ সময় তার দুই ছেলে সীমান্ত ও সৈকত (১৭) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে। মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। ঘরের মধ্যে ঢুকে টিভি, ফ্রিজ ও বিভিন্ন আসাবাবপত্র ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতি করে। দুই লাখ টাকার সোনার গহনা ও নগদ সাড়ে ৯০ হাজার টাকা শোকেস থেকে চুরি করে নেয়। সে সময় চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসালে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

তিনি সংবাদ পেয়ে ত্রুত বাড়িতে গিয়ে ঘটনা শুনে স্ত্রী সন্তানদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে থানায় মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার গাজী নজরুল ইসলাম জয়ী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

যশোর-১ আসনে জয়ী দাঁড়িপাল্লা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

যশোর-৩ আসনে জয়ী বিএনপির অমিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.