Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
  • যশোরে পথচারীদের মাঝে শরবত বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আবারো বিতর্কে বাঘারপাড়ার বিএনপি নেতা তপন

ক্যাডাররা কেটে নিল হিন্দু পরিবারের গাছ
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পটপরিবর্তনের পর দলীয় প্রভাব খাটিয়ে আবারো বিতর্কে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন। চাঁদাবাজি ও মারপিট ঘটনার পর এবার অভিযোগ উঠেছে তার ক্যাডারদের বিরুদ্ধে স্থানীয় এক হিন্দু পরিবারের বাগানের গাছ কেটে নেয়ার।

জানা গেছে, যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে ব্যক্তি সম্পত্তি থেকে গাছ কেটে ফেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের কয়েক সদস্য। যারা স্থানীয়ভাবে ওই ইউনিয়নের বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের ক্যাডার হিসেবে পরিচিত। বিভিন্ন সময়কার ব্যানার ফেস্টুনের এসব যুবদল নেতার ছবির সাথে দেখা যায় মনিরুজ্জামান তপনের ছবি।

বুধবার সকালে উপজেলার খাজুরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পাশে একটি হিন্দু পরিবারের মেহগনি বাগান থেকে ছয়টি গাছ কাটা হয়। দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় যুবদলের তিন সদস্যের নেতৃত্বে এ গাছ কাটা হয়।

আবারো বিতর্কে বাঘারপাড়ার বিএনপি নেতা তপনস্থানীয়রা জানান, যশোর-মাগুরা সড়কের পাশে খাজুরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পূর্ব পাশে অবস্থিত রিন্টু রায়ের মেহগনি বাগান থেকে ছয়টি মেহগনি গাছ কাটা হয়েছে। উপজেলার তেলিধান্যপুড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর হোসেন, মনিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সোহাগ ও দ্বীন ইসলামের ছেলে রয়েল হোসেনের নেতৃত্বে এ গাছ কাটা হয়।

অভিযুক্তরা সকলেই স্থানীয় যুবদলের সদস্য এবং বন্দবিলা ইউনিয়ন বিএনপির বড় নেতার আশীর্বাদপুষ্ট। বুধবার সকালে তড়িঘড়ি করে শ্রমিক দিয়ে ছয়টি গাছ কেটে ফেলে। এরপর গাছের লগ গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে গাছ ফেলে রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা।

এ বিষয়ে রিন্টু রায়ের ভাই অসিম রায় জানান, আমরা ঘটনা জানার পর বাগানে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পাই। স্থানীয় লোকজনের বাধার কারণে দুর্বৃত্তরা গাছগুলো নতে পারেনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মনিরুজ্জামান তপনের চাচাতো ভাই শরাফত সেকেন্দারপুর গ্রামের মদনকে স্থানীয় মির্জাপুর আদর্শ মহিলা কলেজ মাঠে ধরে নিয়ে যেয়ে মারপিট করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষ করে নেয়াসহ দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে তপনের ক্যাডার কবির, মেহের ও নন্টু মারপিট করে জখম করে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ^াসকে। যে ঘটনায় ওই তিনজনকে বহিস্কার করে জেলা যুবদল। যেসব ঘটনায় এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় সংবাদ।

এ বিষয়ে জানার জন্য, মনিরুজ্জামান তপনের মোবাইল (০১৭১১৩৩৫৯৪৪) নাম্বারে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.