Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আদালতের নিষেজ্ঞা অমান্য করে জোরপূর্বক শরীকের জমিতে বিল্ডিং স্থাপন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেজপাড়া টিবি ক্লিনিক রোডে আনোয়ারা কুঞ্জ নামে একটি দ্বিতল ভবন ছিল। সেই ভবনের মালিক ছিলেন মরহুম মোকলেসুর রহমান। তার মৃত্যুর পর বাড়িটি শরিকদের ফাঁকি দিয়ে জোরপূর্বক দখল করেছেন তার ছোট ছেলে মাহমুদুর রহমান সোহেল। তিনি শরিকদের না জানিয়ে দ্বিতল বাড়িটি ভেঙে নতুন ৪ তলা বিশিষ্ট বিল্ডিং স্থাপনার কাজ করছেন। যে কারণে জন্মসূত্রে ওই বাড়ির ওয়ারেশ মরহুম মোখলেছুর রহমানের বাকি ২ পুত্র ও ৫ কন্যা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। জমি রেজিস্ট্রি বন্টন ছাড়াই ছোট ছেলে বাড়ির স্থাপনা শুরু করায় বাকি ৬ ওয়ারেশ বাদী হয়ে যশোর যুগ্ম জজ ১ নং আদালতে বন্টন মামলা করেছে। যার মামলা নং ১২২/২৪।

গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আগামী মঙ্গলবার আবার শুনানির দিন ধার্য করেছেন। সে পর্যন্ত স্থাপনার কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশও দিয়েছেন। কিন্তু মাহমুদুর রহমান আদালতের আদেশ অমান্য করে স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছেন।
বন্টন মামলার বাদী মাসুদুর রহমান ঘটনা জানতে পেরে জায়গা পরিদর্শন করে স্থাপনা কাজের ছবি উঠাতে গেলে তার সাথে মাহমুদুর রহমান অশোভন ও মারমুখি আচরণ করেন।

মামলার বিবাদী মাহমুদুর রহমান যশোর শহর সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মচারি। একজন সরকারি কর্মচারী হয়ে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা ও বাদীর সাথে খারাপ ব্যবহার করা নিয়ে এলাকা জুড়ে নানা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। এলাকার প্রতিবেশী লোকজনের সাথেও তার সম্পর্ক অত্যন্ত খারাপ বলে জানা গেছে। মরহুম মোখলেছুর রহমানের ওয়ারেশ বন্টন মামলার বাদীগণ এ ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.